কোটচাঁদপুরে ৩৫ দিন ব্যাপী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন

0
99

মোস্তাফিজুর রহমান আপেল-কোটচাঁদপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে ৩৫ দিন ব্যাপী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। রবিবার (১৫জুন ) সকাল ৯টায় স্থানীয় আল ফালাহ ইসলামী সেন্টারে মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ত’লিমুল কোরআন ফাউন্ডেশনের কোটচাঁদপুর উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা তাজুল ইসলাম, কোর্স পরিচালনায় তা’লিমুল কোরআনের কেন্দ্রীয় প্যানেল উস্তাদ মাওলানা মোঃ সহিদুজ্জামান, সার্বিক তত্ত্বাবধানে মাওলানা নজির আহমদ। কোটচাঁদপুর তা’লিমুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। উদ্মুবোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন , মুয়াল্লিম ট্রেনিং কোর্স মূলত এটি “দ্বীনিয়াত কারিকুলাম” এর অধীনে একটি মক্তব ট্রেনিং কোর্স। দ্বীনিয়াত বাংলাদেশের লক্ষ্য হলো উম্মাহর শতভাগ মানুষই যেন দ্বীনদার হয়ে উঠে সেলক্ষ্যে মেহনত করা। একদিকে মুসলমানদের ইমান আক্বিদা নষ্ট করার জন্য বাতিলের দল সুক্ষ্মতার সাথে কাজ করে যাচ্ছে। এজন্য মুয়াল্লিম প্রশিক্ষণের মাধ্যমে পবিত্র কোরআন সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত এবং সঠিক দ্বীনি বুঝ মানুষের মধ্যে তৈরি করাই এর মুল উদ্দেশ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here