কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর শংকরপুর গ্রামে ছেলের হাতে
মর্মান্তিকভাবে খুন হয়েছেন বাবা শাহাদাৎ হোসেন।
প্রাথমিক সূত্রে জানা গেছে,
ফয়সাল নামের এক যুবক তার বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে।
ঘটনাটি ঘটে বাবা ও ছেলে মাঠে মরিচ খেতে কাজ করছিলো। এক পর্যায়ে বাবা ও ছেলের কথা কাটা কাটি হয়।
স্থানীয়রা জানান,
ছেলে ফয়সাল কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎ বুঝে ওঠার আগেই হাতের কুদাল দিয়ে তার বাবার ওপর হামলা চালায়। এবং মাথায় কোদাল দিয়ে আঘাত করে।
এতে ঘটনাস্থলেই তার বাবা শাহাদৎ এর মৃত্যু হয়। ফয়সালের মা জানান আমার ছেলেই আমার স্বামী কে খু* ন করেছে। আমার ছেলে তার বাবা এবং আমাকে শারিরীক, ও মানুষীক নির্যাতন করতো। এঘটনায় এলাকায় বইছে নিন্দা ও সমালোচনার ঝড়।















