যশোর শহরের ২শ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পৌরসভা

0
317

নিজস্ব প্রতিবেদক : যশোর পৌরসভার উদ্যোগে শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ
কার্যক্রম শুরু হয়েছে। এ অভিযানে ২শ অবৈধ স্থাপনা
উচ্ছেদ করা হয়। কার্যক্রম চলমান থাকবে বলে জানান
পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ।
পৌরসভার উদ্যোগে সোমবার সকাল ১১টা থেকে দুপুর
পর্যন্ত ২ ঘন্টা শহরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে জজকোর্ট মোড়,মুজিব সড়ক,
প্যারিস রোড, ঈদগাহ মোড় ও বড় বাজারের প্রবেশ
মুখে ২শ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন পৌরসভার সহকারী প্রকৌশলী
বিএম কামাল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ইন্সপেক্টর
মুনিরুজ্জামান নয়ন, আব্দুর রাজ্জাক মন্টু, মেহেদী
হাসান, আবু বক্কর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here