যশোর রূপদিয়া রেল স্টেশনে ট্রেনের স্টপেজ দাবিতে মানববন্ধন

0
266

যশোর অফিস : বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মোঃ আফজাল হোসেনের যশোর সফরকে কেন্দ্র করে রূপদিয়া রেল স্টেশনে ট্রেনের স্টপেজ দাবিতে এক মানববন্ধনের আয়োজন করেছে স্থানীয় এলাকাবাসী।
শনিবার (২১ জুন) বিকাল ৫টায় যশোর সদর উপজেলার ১৪ নম্বর নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া রেল স্টেশন প্লাটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রূপদিয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ইকবাল হোসেন এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৪৫০ থেকে ৫০০ জন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা ঢাকা-যশোরগামী ট্রেনসমূহের রূপদিয়া স্টেশনে নিয়মিত স্টপেজ নিশ্চিত করার দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here