লোহাগড়ায় সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

0
105

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।মৃত নাঈম শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি পূর্ব পাড়া গ্রামের মো. জাকির শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে নাঈম শেখ রাতের খাবার শেষে তার মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিলো। পরে রাত ১১ টার দিকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে তার মা টের পেয়ে এবং পরিবারের অন্য লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে সুচিকিৎসা না থাকায় পরে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগ চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ওই এলাকায় মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস বলেন, রাত পৌনে ১ টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার চিকিৎসা শুরুর প্রস্তুতিকালে ১ টার দিকে সে মারা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here