মুক্ত হলো লক্ষ্মী

0
116

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: জালে আটকা পড়া একটি লক্ষ্মী প্যাঁচা মুক্ত করে ছেড়ে দেওয়া হয়েছে। কেশবপুর উপজেলার
মূলগ্রামে একটি গাছে থাকা ছেড়া জালে আটকে ঝুলে পড়া অবস্থায় পাখিটিকে
উদ্ধার করা হয়।
মূলগ্রামের শিক্ষক জয়দেব গাইন বলেন, রবিবার বিকেলে তার বাড়ির পাশে একটি
মেহগনি গাছে লক্ষ্মী প্যাঁচাটি ছেড়া জালে জড়িয়ে ঝুলে থাকতে দেখা যায়। গাছটির
পাশে রয়েছে বিচালীর গাদা। রাতে বিচালীর গাদা থেকে ইঁদুর ধরতে এসে পাখিটি জালে
আটকে যেতে পারে বলে ধারনা করা হচ্ছে। পরে ওই লক্ষ্মী প্যাঁচাটি জাল থেকে মুক্ত করে ছেড়ে
দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here