আনিছুর রহমান:- রাজগঞ্জে ঘুমান্ত অবস্থায় বিষধর সাঁপে দংশন করাই নববধুর মৃত্যু হয়েছে। খাল বিল মাঠঘাট, ডোবানালা পানিতে ডুবে যাওয়ায় গ্রামের ঘরবাড়িতে সাঁপের উপদ্রপ বেড়ে গেছে। ফলে প্রতিয়ত সাঁপের দংশন মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খালিয়া (উত্তরপাড়া) গ্রামের শাহাজানের ছেলে তানভীর হাছান ও তার স্ত্রী ৩ আগস্ট রাতের খাওয়া দাওয়া সেরে ঘরে ঘুমিয়ে পড়েন। কিন্তু রাতের কোন এক সময় স্ত্রী শিমলাকে বিষধর সাঁপে দংশন করে। তখন সে কোন কিছু মালুম করতে পারেনি। কিন্ত রাত পোহাতে স্ত্রী শিমলার দেহে জ্বালা পোড়া শুরু হয়। তখন বাড়ির ও আশপাশের লোকজন বুঝতে পারে তাকে বিষধর সাঁপে দংশন করেছে। এ সময় তাকে তড়িঘড়ি করে যশোর হাসপাতালে নেওয়ার পথিমধ্যে নববধু শিমলা (১৮) মারা যায়। উল্লেখ্য তানভীর হাছান সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এদিকে ভারী বৃষ্টির কারনে বিল,খাল, ডোবা, মাঠঘাট পানিতে ডুবে যাওয়ায় উচু জায়গায় ও বাড়িঘরে সাঁপের উপদ্রপ বেড়ে গেছে। ফলে প্রায়ই শোনা যাচ্ছে, কোথাও না কোথাও বিষধর সাঁপের কামড়ে মৃত্যু হয়েছে এমন সংবাদ। এ বিষয়ে নিহতের স্বামী তানভীর হোসেন বলেন, রাতে দুজনিই এক সাথে ঘুমিয়ে ছিলাম। শিমলার কখন কিসে কামড়িয়েছে আমাকে কিছুই বলেনি। সকালে ঘুম থেকে উঠে বলছে আমার যেন কেমন হচ্ছে। সমস্ত শরীর জ্বালাপোড়া করছে। তখন আমরা বুঝতে পেরে যশোর হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। যাওয়ার মাঝপথে সে মারা যায়। স্থানীয় ইউপি সদস্য আবুল কাসেম বলেন, মৃত্যুর সংবাদ পেয়েছি। সাঁপের কামড়ে নববধুর মৃত্যু হয়েছে এটা সঠিক।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















