চৌগাছায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

0
250

চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের দরগাহপুর মাদ্রাসা মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চৌগাছা-ঝিকরগাছা আসনের এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্প মাসব্যাপী উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “মানুষের সেবা দেওয়ার জন্য কোনো রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন নেই। সেবা পাওয়া প্রতিটি মানুষের অধিকার। সকল ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশার নারী-পুরুষ সমানভাবে এই সেবা পাওয়ার অধিকার রাখেন।”
তিনি আরও বলেন, “৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই নতুন বাংলাদেশে মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে এমনটাই প্রত্যাশা করছি। উপজেলার মানুষের সহযোগিতা পেলে পর্যায়ক্রমে সব স্কুল-কলেজে স্বাস্থ্যসেবা ক্যাম্পিং আয়োজন করা হবে। সেখানে শিক্ষার্থীদের চোখ ও সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসা দেওয়া হবে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্বাস্থ্যসেবা ক্যাম্পিংয়ের পাশাপাশি বিনামূল্যে সুন্নতে খাতনার ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here