চৌগাছা পৌর টাওয়ার লাইট উদ্বোধন পশুহাট পরিদর্শন করলেন সিনিয়র সচিব নাসিমুল গনি

0
114

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ চৌগাছা পৌরসভার নিজস্ব অর্থায়নে
নির্মিত পৌর টাওয়ার রাইট উদ্বাধন করা হয়েছে। শুক্রবার দুপুরে বৃষ্টিকে উপেক্ষা
করে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সনিয়ির সচিব নাসিমুল গনি এর উদ্বাধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে এ সময় যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ
সুপার রওনক জাহান, উপজেলা সহকারী কমিশনার ও পৌর প্রশাসক তাসমিন
জাহান, চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপেজলা
বিএনপির সভাপতি এমএ সালাম, সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য জহুরুল
ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওঃ গোলাম মোর্শেদ, পৌর বিএনপির
সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল
হালিম চঞ্চল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাকিমপুর ইউপি চেয়ারম্যান
মাসুদুল হাসান, পৌরসভার সহকারী প্রকৌশলী এসএম রুহুল আমিনসহ সরকারের
বিভিন্ন দপ্তরের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,
সাংবাদিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
টাওয়ার লাইট উদ্বোধন শেষে তিনি যান চৌগাছা পৌর পশুহাটে। পৌর পশুহাটের
অফিসে পৌছালে হাট মালিক উপজেলা বিএনপির সহ সভাপতি ও পাতিবিলা
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল ও হাটের অন্যতম কর্ণধর উপজেলা
বিএনপির সদস্য গোবিন্দ কুমার রাহা সচিবসহ আগতদের ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিএনপির নেতৃবৃন্দ সর্বোপরি পশুটাটের
শতশত পশু ক্রেতা বিক্রেতা সেখানে উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা গোবিন্দ কুুমার রাহা সিনিয়র সচিব নাসিমুল গনি শেলীর
উদ্যেশে বলেন, চৌগাছায় একটি মাত্র পশুহাট, যা আমরা অক্লান্ত পরিশ্রম করে
প্রতিষ্ঠিত করেছি। কিন্তু এই হাট ধ্বংশের জন্য পাশ^বর্তী ঝিনাইদাহ জেলার বেশ
কিছু ব্যক্তি গভীর চক্রান্তে লিপ্ত তারা একের পর এক মামলা দিয়ে আমাদেরকে
নাজেহাল করছেন,বিষয়টি দেখতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রনলয়ের সিনিয়র সচিব সকলের কথা ধর্য্যসহকারে শোনেন এবং
উপস্থিত সকলের উদ্যেশ্যে বলেন, চৌগাছার একমাত্র পশুহাট কেন ধ্বংশ করা হবে?
এরসাথে শতশত মানুষের জীবন জীবিকা নির্বাহ করছে। বিষয়টি আমি খুবই
গুরুত্ব সহকারে নিয়েছি এবং খোঁজ নিয়ে দেখা হবে কারা কেন চক্রান্ত করছেন।
তার এই বক্তব্যকে উপস্থিত সকলেই করতালী দিয়ে স্বাগত জানান।
এর আগে তিনি চৌগাছায় প্রবেশ করে প্রথমে উপজেলা পরিষদে যান। এসময়
তিনি উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের অফিস কক্ষে কিছু সময়
অতিবাহিত করেন এবং চৌগাছার সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। দুপুর
একটার দিকে তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^াবিদ্যালয়ের একটি অনুষ্ঠানে
যোগদানের উদ্যেশে চৌগাছা ত্যাগ করেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here