ভারত থেকে দেশে ফিরলো বাংলাদেশ সাঁতার দল

0
102

যশোর অফিস : ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ সাঁতার দল বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছে।
বাংলাদেশ সাঁতারু দলের মধ্যে সেনাবাহিনীর ১২ জন, নৌবাহিনীর ২ জন এবং বিমান বাহিনীর ২ জনসহ সর্বমোট ১৬ জন খেলোয়াড় ছিলেন। প্রতিযোগিতা শেষে দেশে ফিরে আসায় সীমান্তে তাদের স্বাগত জানানো হয়।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট ২০২৫ তারিখ তারা বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের মুর্শিদাবাদে গিয়েছিলেন ৭৯তম বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় খেলোয়াড়দের প্রত্যাবর্তনে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here