সীমান্তে মাদক প্রতিরোধে খেলাধুলায় বিশেষ বরাদ্দের আহ্বান এবি পার্টির

0
147

রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের সীমান্তবর্তী চৌগাছা ও ঝিকরগাছা উপজেলায় খেলাধুলার উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে এবি পার্টি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে তিন দফা দাবিনামা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন দলের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ।
স্মারকলিপিতে বলা হয়, এ দুই উপজেলা দীর্ঘদিন ধরেই মাদক পাচারের প্রবেশপথ হিসেবে চিহ্নিত। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা জরুরি। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা ও ক্রীড়া ক্লাবের জন্য ২০ হাজার টাকা করে খেলাধুলার সামগ্রী সরবরাহের প্রস্তাব করা হয়। এতে মোট ৯০ লাখ টাকার বরাদ্দ দাবি করা হয়।
এছাড়া খেলাধুলার সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে দেশীয় উদ্যোক্তাদের মাধ্যমে এসব সামগ্রী উৎপাদন ও বিতরণ এবং চৌগাছা ও ঝিকরগাছায় দুটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের দাবি জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here