চুয়াডাঙ্গায় ভাড়াবাসায় বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

0
123

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা শহরের একটি বাসা থেকে পুলিশ এক বৃদ্ধার রক্তাক্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে।
সোমবার দুপুরে চুুয়াডাঙ্গা হকপাড়ার মৃত মহিউদ্দীন জোয়ার্দ্দারের স্ত্রী গুলশান আরা চমন (৫৬) এর ভাড়া বাড়ি হতে পুলিশ অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।এর আগে গত দুইদিন থেকে তার সাড়াশব্দ না পেয়ে ঘরে প্রতিবেশীরা খুঁজতে যায়। পরে ওই বৃদ্ধার ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ সদস্যরা তার ঘরের দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় অর্ধ গলিত মরদেহ দেখতে পায়। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here