তালায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

0
101

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উপজেলা কো অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।
হাসপাতালের মেডিকেল টেকনোলজি ইপিআই শেখ সাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইনউদ্দিন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম,শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোঃ জাহাঙ্গীর, আ¤্রকানন মাদ্রাসা সুপার মাওঃ শাহাজান আলী, ভারপ্রাপ্ত স্যানিটারী ইন্সপেক্টর মোঃ খায়রুল ইসলাম, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওঃ তাওহীদুর রহমান, সাংবাদিক প্রভাষক শেখ মোতাহারুল হক শাহিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here