পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় হাত-পা বাঁধা এক যুবককে নদীর চর থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে পাইকগাছা থানার পাশে পানি উন্নয় বোর্ডের অফিসের সামনে গোলবাগানের ডুবা থেকে তাকে উদ্ধার করে। সে পৌর সদরের খৃষ্টান পাড়ার মিখায়েল মাখালের ছেলে রিপোন মাখাল(৩৫)। যুবকের পিতা মিখায়েল মাখাল জানান, আমাদের ভাইদের মধ্যো জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। গত ১৮ অক্টবর ভাইদের মধ্যো জমি সংক্রান্ত বিরোধ হয়। তখন আমার ছেলেকে আমার ভাই ও ভাইপোরা বসত ঘরে ঘিরে রাখে। তখন আমার ছেল রিপোন ৯৯৯ কল করলে পুলিশ তাকে উদ্ধার করে থানায নিয়ে যায়। পরে তার পিতা মিখায়ের মাখাল থানা থেকে ছেলেকে নিয়ে আসে। তার পিতা মিখায়েল মাখাল জানানা ছেলেকে মারপিট করতে পারে বিধায় তাকে অন্য জায়গায় যেতে বলি। সে থেকে আমার ছেলে বাড়ি আসেনা। রোববার সকালে পাইকগাছা থানার পাশে পানি উন্নয় বোর্ডের অফিসের সামনে গোলবাগানের ডুবা থেকে হাত পা বাঁধা অবস্তায় রিপোনকে উদ্ধার করে পুলিশ । পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ জানান, হাত-পা বাঁধা অবস্থায় যুবকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
মহেশপুরে জামায়াতে ইসলামীর নারী সমাবেশে মানুষের ঢল
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন...
নড়াইলে নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি নড়াইল থেকে : নড়াইলে নদীতে নিখোঁজের ৬ দিন পর মিলল মনোজ। নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা ও মধুমতী নদীর সংগমস্থল থেকে নিখোঁজের ছয়...
বিএসপির ২৫৫তম সাহিত্য ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
যশোর অফিস : বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২৫৫তম মাসিক সাহিত্যসভা ও বিদ্রোহী বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন সংগঠনের নিজস্ব কার্যালয়ে (যশোর শহরের পোস্ট অফিস...
বাঘারপাড়ার জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকীর ইন্তেকাল
যশোর অফিস : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী আর নেই। শুক্রবার বিকেলে খুলনার একটি হাসপাতালে...
অতীতে আমাদের ভোট বারবার চুরি হয়েছে, ছিনতাই হয়েছে, ডাকাতি হয়েছে – অমিত
যশোর অফিস : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, এবার আর...















