স্টাফ রিপোর্টার : যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, যশোরে সকল কর্মকর্তাদের সহযোগিতায় কাজ করেছি। অবস্থানগত ভাবে রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গসহ সকলের সহযোগিতা পেয়েছি। বিভিন্ন সংকট মধ্যে দায়িত্ব পালনন করতে হয়েছে। পুলিশ সুপার রওনক জাহান বলেন যশোরে কাজ করার সুযোগ রয়েছে। প্রথমে যোগদানে করে ভেবেছিলাম কাজ করতে পারবো কিনা, পরে ধারনা বদলে গেছে। কাজ করতে এসে অনেকরই সহযোগিতা পেয়েছি। সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা বলেন সকল কার্যক্রম যথাযথ ভাবে চলছে। একই কথা বলে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়াত। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান বলেন মশা বেড়েছে। এটি নির্ধনের কাজ শুরু করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, পৌরসভার আওতাধীন নীলগঞ্জ তাঁতী পাড়ার রাস্তা মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে আসলে সংস্কার কাজ শুরু করা হবে। এক সপ্তাহের মধ্যে শুরু করা হবে পালবাড়ী থেকে মনিহার পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ। এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহাবুবুর রহমান বলেন ব্রিজ নির্মানের আগে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। তারা তালিকা সংশোধন করে দিলে মন্ত্রণালয়ে পাঠিনো হবে। সেখান থেকে অনুমোদন হয়ে আসলে কাজ শুরু করা হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম বলেন, ২০২৬ সালের বই চলে এসেছে। যতটুকু বই পাওয়া গেছে সেগুলো উপজেলায় পাঠানো হয়েছে।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















