ভ্রাম্যমান প্রতিনিধিঃ- বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে ২১শে নভেম্বর (শুক্রবার) সশস্ত্রবাহিনী দিবস যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।সশস্ত্রবাহিনী দিবসটি উক্ত উপজেলার সকল অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা একত্রিত হয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করেছেন। কর্মসূচীর মধ্যে ছিল-র্যালী, আলোচনা সভা ও দোয়া,প্রীতিভোজ।দিনের প্রথম কর্মসুচি ছিলো।
সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে শেষ হয়।সার্জেন্ট অবসর প্রাপ্ত আসাদুজ্জামান এর সভাপত্বিতে সংগঠনের উপজেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সার্জেন্ট(অবঃ) আসাদুজ্জামান সভাপতি মনিরামপুর উপজেলা,মোঃ জাহিদ হোসেন সাধারণ সম্পাদক মনিরামপুর উপজেলা ও যুগ্ম প্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটি,
সহ সভাপতি আক্তারুজ্জামান,জাহাঙ্গীর হোসেন,এনামুল হক সাবু,সিনিয়ার ওয়ারেন্ট অফিসার আলাউদ্দীন বীর মুক্তিযোদ্ধা বক্তারা বলেন সারা বাংলাদেশের সকল অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা আজ সুসংগঠিত এবং একতাবদ্ধ আমাদের কোন সদস্য অবসরে এসে কেউ যেনো চলার পথে সামাজিক ভাবে কোন প্রকার হয়রানির স্বীকার না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার আহবান জানান এবং কোন সদস্য বিপদে পড়লে নিজের ভিতরে লুকিয়ে না রেখে সংগঠনের সভাপতি অথবা দায়িত্ব প্রাপ্তদের জানাবেন যেকোন বিপদে সকলেই মিলে একতাবদ্ধ ভাবে বিপদ গ্রস্হ সদস্য কে বিপদ থেকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।এছাড়াও উপস্থিত ছিলেন সন্মানিত উপদেষ্টা রহমত হোসেন,উপদেষ্টা হাফিজুর রহমান সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা মনিরামপুর শাখা।
নুরুল হুদা (বাবুল) সাংগঠনিক সম্পাদক ও সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা মনিরামপুর উপজেলা শাখা,যুগ্ন অর্থ বিষয়ক সম্পাদক ফারুক হোসেন,যুগ্ন সম্পাদক আবুল কালাম,মশিউর রহমান(মোহন) সভাপতি, আকবর হোসেন সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা রাজগঞ্জ শাখা,মনির হোসেন সভাপতি নেহালপুর উপ শাখা,মিলন হোসেন সাধারন সম্পাদক নেহালপুর উপ শাখা,
নজরুল ইসলাম,আসাদুল,ইসহাক,এছাড়াও মনিরামপুর উপজেলা শাখার অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্হার সকল সদস্যগন।















