যশোর তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রথম দুটি দল সেমিফাইনাল উপশহর ও নওয়াপাড়া

0
153

যশোর অফিস : তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রথম দুটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে উপশহর ও নওয়াপাড়া ইউনিয়ন। সোমবার টুর্নামেন্টের প্রথম দুটি কোয়ার্টার ফাইনালের জয় লাভের মধ্য দিয়ে তারা সেমিফাইনাল নিশ্চিত করে। শামস-উল-হুদা ফুটবল একাডেমি মাঠ ও রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি মাঠে খেলা দুটি অনুষ্ঠিত হয়।
শামস-উল-হুদা ফুটবল একাডেমি মাঠে অনুষ্ঠিত একটি খেলায় অংশ নেয় বসুন্দিয়া বনাম নওয়াপাড়া ইউনিয়ন। এ খেলায় নওয়াপাড়া ইউনিয়ন ৩-০ গোলে জয় লাভ করে। প্রথমার্ধের খেলার ২৪ মিনিটে অন্তুর গোলে ১- ০ গোলের লিড পায় নওয়াপাড়া ইউনিয়ন। প্রথমার্ধের খেলার বাকি সময় তারা এই লিড ধরে রাখে। নওয়াপাড়ার পক্ষে দ্বিতীয়ার্ধের খেলার ৬৪ এবং ৬৯ মিনিটে ফাহিম দুটি গোল করে দলকে ৩-০ গোলের বড় জয় এনে দেন । এ খেলায় নওয়াপাড়ার ফাহিম সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ক্রীড়া সংগঠক সোহেল মাসুদ হাসান টিটো।
রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি মাঠে অনুষ্ঠিত অপর একটি খেলায় অংশ নেয় উপশহর বনাম রামনগর ইউনিয়ন। এ খেলায় উপশহর ইউনিয়ন ৩-০ গোলের বড় ব্যবধানে জয় লাভ করে। প্রথমার্ধের খেলার ২৩ এবং ৩৩ মিনিটে সিফাতের জোড়া গোলে ২-০ গোলের লিড পায় উপশহর ইউনিয়ন। উপশহরের পক্ষে দ্বিতীয়ার্ধের খেলার ৪৫ মিনিটে হাসান একটি গোল করে দলকে ৩-০ গোলের লিড এনে দেন। খেলার বাকি সময় তারা এই লিড ধরে রেখে সেমিফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে। খেলায় উপশহরের জোড়া গোলদাতা সিফাত সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ, ক্রীড়া সংগঠক সোহেল আল মামুন নিশাদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here