শার্শার বাগআঁচড়ায় বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা

0
53

বাগআঁচড়া(শার্শা)প্রতিনিধি।।যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) বিকালে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মিকাইল হোসেন মনার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন বাবুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহ সাধারন সম্পাদক আবু তাহের,
শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাৃ স্বর্ণকার,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মল্যা,প্রচার সম্পাদক আলী আহম্মাদ,দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কবির হোসেন,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক তৌহিদ হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here