সাবেক সহ সভাপতি শহীদ কবির হোসেন পলাশের করব জিয়ারত

0
66

স্টাফ রিপোর্টার : সন্ত্রাসীদের গুলিতে নিহত যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শহীদ কবির হোসেন পলাশের করব জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক (খুলনা বিভাগ) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর – ৩ (সদর) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। কবির হোসেন পলাশের ১২ তম হত্যা বার্ষিকী উপলক্ষে তিনি মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় তিনি যশোর শহরের কারবালা করব স্থানে গিয়ে তার কবর জিয়ারত করেন। যশোর জেলা ছাত্রদল করব জিয়ারতের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ। এদিকে কবির হোসেন পলাশের পারিবারিক আয়োজনে দোয়া বাদ জোহর শহরের একটি মাদ্রাসায় মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে কুরআন শিক্ষার্থীদের সম্মানে মধ্যহ্ন ভোজ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ২০১৩ যশোর শহরের সিভিল কোর্ট মোড়ে সন্ত্রাসীদের বোমা ও গুলিতে কবির হোসেন পলাশ নিহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here