আন্তঃধর্মীয় সম্প্রীতি জোরদারে যশোরে আঞ্চলিক সংলাপ, শান্তি, সহনশীলতা ও মানবিক সমাজ গঠনে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা

0
151

আজম খাঁনঃ যশোরের আরআরএফ ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো “আন্তঃধর্মীয় সম্প্রীতি: বাস্তবতা ও করণীয়” শীর্ষক আঞ্চলিক সংলাপ। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিসি) প্রকল্পের আওতায় এবং যুক্তরাজ্যের এফসিডিওর অর্থায়নে আয়োজিত এ সংলাপে বিভিন্ন ধর্মের নেতা, সাংবাদিক, তরুণ সংগঠক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপটি সভাপতিত্ব করেন যশোর অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক সমন্বয়কারী অধ্যাপক শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার আসিফ উদ্দীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা ইমাম সমিতির সভাপতি জাকির হোসেন,
ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ নাজমুল হুদা,
দি হাঙ্গার প্রজেক্ট-এর মনিটরিং, ইভালুয়েশন ও রিসার্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার সায়েদুল ইসলাম,
এছাড়া বিভিন্ন জেলার পিএফজি-ওয়াইপিএজি সদস্য, ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর তরুণরা ও প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ নানা ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের সহাবস্থানের দেশ। ধর্ম কারও প্রতি বিভেদ বা ঘৃণা নয়—বরং মানবিক মূল্যবোধের চর্চাই শান্তি প্রতিষ্ঠার পথ।” তিনি ধর্মীয় নেতাদের সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
সংলাপে অংশগ্রহণকারীরা আন্তঃধর্মীয় শান্তি, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় করণীয় নির্ধারণ এবং ঘোষণাপত্র প্রণয়নে মতবিনিময় করেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফিল্ড কো-অর্ডিনেটর আশরাফুজ্জামান, অ্যাকাউন্টস অফিসার অধিশ দাশ ও কুষ্টিয়া ওয়াইপিএজির সমন্বয়কারী সাদিক হাসান রহিদ। সংলাপের সারসংক্ষেপ ও করণীয় উপস্থাপন করেন আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. রাজু জাবেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here