মোস্তাফিজুর রহমান আপেল,কোটচাঁদপুর সংবাদদাতাঃ স্ত্রীর অধিকার চেয়ে স্বামীর বিরুদ্ধে কোটচাঁদপুরে সংবাদ সম্মেলন করেছেন শেফালী খাতুন নামে এক নারী। ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদ করেছেন অভিযুক্ত শাকিল আহমেদ। ১লা জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে কোটচাঁদপুর উপজেলা প্রেসকাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাকিল আহম্মেদ জানান শেফালী খাতুন নামে ওই মহিলা স্ত্রীর অধিকার চেয়ে ৩১ ডিসেম্বর সংবাদ সম্মেলন করেছেন। আমি ওই সংবাদ সম্মেলনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাকে ফাসাঁনোর জন্য একটি মহলদ্বারা উৎসাহিত হয়ে অর্থের লোভে এমনটি করেছেন বলে আমি মনে করছি। আমার সাথে ওই মহিলার কোন প্রকার সর্ম্পক নেই অথচ তিনি আমাকে হেই করার জন্য সম্পূর্ণ উদ্দেশ্য মূলকভাবে স্বামীর অধিকার চেয়ে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। আমি কালীগঞ্জ-কোটচাঁদপুর ও মহেশপুর মটর শ্রমিক ইউনিয়-১৭৪ এর কোটচাঁদপুর শাখার বর্তমান সেক্রেটারী। আমি সেক্রেটারী হওয়ার পর থেকেই আমার প্রতিপক্ষরা আমাকে ফাসাঁনোর জন্য বিভিন্ন সময় নানা রকম ষড়যন্ত্র করে চলেছেন, তারই ধারাবাহিকতায় ওই মহিলাকে দিয়ে আমার নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করানো হয়েছে। অভিযোগকারী মহিলা চরিত্রহীন ও নানা অপকর্মে লিপ্ত যা এলাকার সবাই জানেন, অথচ আমার নামে স্বামীর অধিকার, সোনা গহনা ও মোবাইল নেয়ার মিথ্যা অভিযোগ করা হয়েছে, যাতে সামাজিকভাবে আমার ভাবমূর্তিক্ষুণ হয়। আমার প্রশ্ন ওই মহিলা নিজেই বলেছেন যে তিনি ডেকরেটরে কাজ করেন, তাহলে তিনি এতো সোনা রুপা টাকা পয়সা কোথায় পেলেন। তিনি ওই মহিলার করা সকল অভিযোগের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর শাখা অফিসের সভাপতি শাহারিয়ার রহমান মামুন, সড়ক সম্পাদক মিলন হোসেন, সহসভাপতি পাশা, ড্রাইভার আসানুর, ড্রাইভার খালেকসহ আরো অনেকে। এ বিষয়ে শেফালী খাতুনের মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি তা রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...















