তালা সাংবাদিক ক্লাব” এর ১ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও দোআ অনুষ্ঠান অনুষ্ঠিত

0
91

এস এম মোতাহিরুল হক শাহিন, ভ্রাম্যমাণ রিপোর্টার,তালা : সাতক্ষীরা তালা উপজেলায় ” তালা সাংবাদিক ক্লাব”- এর ১ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও দোআ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ” তালা সাংবাদিক ক্লাব”-এর নিজস্ব কার্যালয়ে ক্লাবের ১ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও দোআ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মোতাহিরুল হক শাহিন ( দৈনিক গনজাগরন, দৈনিক যশোর, খুলনা এডিশন) এর সভাপতিত্বে সাধারন সম্পাদক সরদার আবদুল্লাহ এর পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু( দৈনিক সংগ্রাম) । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি – অহিদুজ্জামান রিপন (ক্রাইম বার্তা),জি এম নাহিদ হাসান( দৈনিক প্রতিচ্ছবি),যুগ্ম সাধারণ সম্পাদক – মিলন গোলদার সাংগঠনিক সম্পাদক – মহিবুল্লাহ মুহিব,অর্থ সম্পাদক – হামিদুল ইসলাম,দপ্তর সম্পাদক – আলমগীর হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক – কাজী রিয়াজুল ইসলাম(দৈনিক আমার বাংলাদেশ), প্রচার সম্পাদক – আলামিন হোসেন(তালা টাইমস),সহ-প্রচার সম্পাদক মোঃ হাবিবুর রহমান ( নতুন দিগন্ত),ক্রিড়া সম্পাদক – ইমরান সোহেল সোহেল( তালা টাইমস),সহ- ক্রিড়া সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, আইন সম্পাদক মহিদুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক – মোঃ রাজিন,সহ -সাংস্কৃতিক সম্পাদক – সাইফুল্লাহ আল আজাদী (৷) সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃআব্দুল্লাহ আল মামুন,মহিলা বিষয়ক সম্পাদক – শামছুন নাহার, মোঃ মতিউর রহমান, মোঃ আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, বাদশা প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন,সাংবাদিকতা একটি সেবা মুলক পেশা। কিছু নামধারী হলুদ সাংবাদিকদের কারনে এটি কে কলুষিত করা হচ্ছে।আসুন আমরা সত্য,ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ সেবায় সহযোগিতা করি।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here