যশোরে টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারপিঠ

0
29

যশোর অফিস : যশোর সদর উপজেলার চাঁন্দুটিয়া গ্রামের কামারবাড়ি মোড় এলাকায় টাকা চাওয়াকে কেন্দ্র করে জামির হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। রোববার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তাকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়।
আহত জামির হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরিবারের অভিযোগ,দোকান থেকে বাকি টাকা চাওয়ায় শিবির কর্মী সুজন হোসেন এ হামলা চালান। হামলার সময় তার কাছ থেকে প্রায় এক লাখ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে পরিবার পক্ষ থেকে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here