বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল

0
109

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে প্রেসকাব যশোরের অডিটরিয়ামে অনুষ্ঠিত দোয়া মাহফিল সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, প্রেসকার যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন, লোক সমাজের প্রকাশক সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, প্রেসকাব যশোরের সাবেক সহসভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক, লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নুর ইসলাম, লেখক গবেষক বেনজিন খান, যশোর ড্যাব নেতা ডাঃ ফারুক এহতেশামুল পরাগ প্রমুখ। দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের গণতন্ত্র ও জাতীয় ঐক্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলের আলোচনায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলন ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here