বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেল আয়োজিত বার্ষিক নৈশকালীন ব্যডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন

0
80

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেল আয়োজিত বার্ষিক নৈশকালীন ব্যডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে আর এন রোড সন্দিপন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় আরিফ মোর্টস চ্যাম্পিয়ন এবং ব্রাদার্স আটোস রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির যশোর সার্কেলের সভাপতি শাহিনুর হোসেন ঠান্ডু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মিজানুর রহমান খান, বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির যশোর সার্কেল সাবে সভাপতি হাফিজুর রহমান ও দাতা সদস্য কাসেদুজ্জামান সেলিম। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী লিয়াকত আলী, হাজী আব্দুল করিম, সিরাজুল ইসলাম, আয়াজ উদ্দিন রিপন, বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির যশোর সার্কেলের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাপ্পি, সহ-সভাপতি শেখ আলাউদ্দিন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান দিলু, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ। উল্লেখ্য মোট ৩২ টি দল নিয়ে গেল ২৯ ডিসেম্বর প্রতিযোগিতা শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here