মধ্যরাতে ফিল্মি কায়দায় পুলিশের অ্যাকশন! শৈলকুপায় ১০ গরুসহ ডাকাত আটক

0
142

কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশের এক অবিশ্বাস্য অভিযানে উদ্ধার হলো ডাকাতি হওয়া ১০টি গরু এবং ছিনতাই হওয়া পিকআপ! গভীর রাতে কুষ্টিয়ার কুমারখালীতে চালানো এই ঝটিকা অভিযানে ধরা পড়েছে এক দুর্ধর্ষ ডাকাতও।
গত ৮ জানুয়ারি রাত ২টা। কুড়িগ্রাম থেকে ১০টি গরু নিয়ে একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-১৮-৯২৩৪) মাগুরা যাচ্ছিল। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চড়িয়ার বিল বাজারে পৌঁছামাত্র ওত পেতে থাকা একদল সশস্ত্র ডাকাত গাড়িটি থামায়। এরপর ড্রাইভারসহ তিনজনকে বেদম মারধর করে রাস্তার পাশে ফেলে দিয়ে গরুসহ পিকআপটি নিয়ে চম্পট দেয় তারা।
ঘটনার পর থেকেই তদন্তে নামে শৈলকুপা থানা পুলিশ। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে ওসি হুমায়ন কবির মোল্লার দিকনির্দেশনায় এস আই তরিকুল ইসলাম ও তাঁর চৌকস টিম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ভড়লা গ্রামে অভিযান চালায়। অভিযানের ফলাফল এতে উদ্ধার হয়েছে ১০টি গরুসহ ডাকাতি হওয়া সেই পিকআপ এবং ১টি মোবাইল ফোন। আটক হওয়া আসামীর বাড়ি ফরিদপুরের কোতয়ালী থানার ডাঙ্গী গ্রামের মৃত দলিল উদ্দিন খানের ছেলে মোঃ ইউসুফ খান (৩৩)। শৈলকুপা থানা পুলিশ ডেইলি ঝিনাইদহ সংবাদ সংস্থাকে বলেন”অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। শৈলকুপা থানা পুলিশ সাধারণ মানুষের জানমাল রক্ষায় সদা তৎপর।”
আটককৃত ডাকাত সদস্য ইউসুফ খানকে ইতিমধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের বাকি সদস্যদের ধরতে তাদের অভিযান চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here