শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলার সীমাখালী এলাকায় চিত্রা নদী খননকালে মুঘল আমলের একটি তরবারি উদ্ধার হয়। গত রোববার বিকেলে বিশ্ব ব্যংকের অর্থায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে নদী খননের সময় এক্সকেভেটারের সঙ্গে উঠে আসে ঐতিহাসিক এই তরবারিটি। দীর্ঘদিন নদীর তলদেশে থাকার ফলে এটি মাটিচাপা অবস্থায় ছিল।
চিত্রা নদী খননকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের মনির সরদার জানান চিত্রা নদীতে কয়েকদিন ধরেই খননকাজ চলছিল। রোববার বিকেলে হঠাৎ এক্সকেভেটারের বালতির সঙ্গে তরবারিটি উঠে আসে। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন স্যারকে জানানো হয়। তিনি তরবাডটি উদ্ধার করেন।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বনি আমিন বলেন,চিত্রা নদী থেকে একটি পুরাতন আমলের তরবারি উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ২১ জানুয়ারি তরবারিটি. প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মোসাঃ আইরীন পারভীন ফিল্ড অফিসার,শাহিন মিয়া সহকারী কাস্টোডিয়ান রবীন্দ্র স্মৃতি জাদুঘর, মোঃ রায়হান
আলোকচিত্র মুদ্রাকর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনায় হস্তান্তর করা হয়েছে।















