লোহাগড়ায় ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন

0
43

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার রায়গ্রাম,কলাগাছি,কাঞ্চনপুর(আর কে কে) জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বাবু মিয়ার বিরুদ্ধে স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে। রবিবার (২৫জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, রায়গ্রাম,কলাগাছি,কাঞ্চনপুর(আর কে কে) জনতা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রী কে (এসএসসি পরীক্ষার্থী) সম্প্রতি ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বাবু মিয়া নিজ বাড়ীতে প্রাইভেট পড়াকালীন সময় তাকে শ্লীলতাহানি ঘটনা ঘটায়। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এঘটনার জের ধরে রবিবার দুপুরে বিদ্যালয়ের দু-শতাধিক ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করে শিক্ষক বাবু মিয়ার বিচারের দাবীতে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করতে থাকে। পরে প্রধান শিক্ষক কিবরিয়া কামাল বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা শ্রেনী কক্ষে ফিরে যায়।
৮ম শ্রেনীর শিক্ষার্থী খাদিজা খানম ও সপ্তম শ্রেনীর শিক্ষার্থী শুভ সরকার অভিযোগ করে বলেন, শিক্ষক বাবু মিয়ার স্বভাব চরিত্র ভালো না,এর আগেও তার বিরুদ্ধে এ ধরনের কাজ করার অনেক অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিবরিয়া কামাল সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই শিক্ষককে তিন দিনের নৈমত্তিক ছুটি দেওয়া হয়েছে। অভিযুক্ত সহকারী শিক্ষক বাবু মিয়া মোবাইল ফোনে এঘটনাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র দাবি করে চেপে যেতে বলেন। বিদ্যালয়ের সভাপতি ও লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার ওই স্কুল পরিদর্শন শেষে জানান,এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোট পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here