আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরে আঞ্চলিক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত

0
79

যশোর : আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে যশোরে আঞ্চলিক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত। গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণের জন্য যশোর জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় সোমবার বিকাল থেকে রাত ৮ টা পর্যন্ত যশোর মুন্সী মেহেরুল্লাহ ময়দান(টাউন হল মাঠের) রওশন আলী মঞ্চে আঞ্চলিক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আঞ্চলিক গানের অনুষ্ঠান উদ্বোধন করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: রেজাউল করিম। তিনি গণভোট ও নির্বাচন আচরণবিধি সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমান, ব্যঞ্জন থিয়েটার যশোরের সভাপতি আনিসুজ্জামান মিন্টু। এছাড়া যশোরের সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আঞ্চলিক গান পরিবেশন করেন খুলনা বেতারের বিভিন্ন আঞ্চলিক শিল্পীবৃন্দ ও ব্যঞ্জন থিয়েটারের শিল্পীবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে তিনটি নৃত্য পরিবেশন করা হয়।অনুষ্ঠান উপস্থাপনা করেন দৈনিক গ্রামের কাগজের উপস্থাপিকা প্রত্যাশা আক্তার নিশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here