ডুমুরিয়া চুকনগর বিশাল নির্বাচনী জনসভায়- আমরা মানবিক বৈসম্যহীন ইনসাফ রাষ্ট্র গঠন করতে চাই – মিয়া পরওয়ার

0
14

ফরিদুল ইসলাম খান/ শেখ আবদুল মজিদ : ডুমুরিয়া চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাঠে ডুমুরিয়া শাখা আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারী রবিবার বিকালে চুকনগর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই জনসভায় নির্বাচনী( ডুমুরিয়া- ফুলতলা) খুলনা ৫ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি) প্রধান অতিথি ছিলেন। মিয়া পরওয়ার বলেন- হিন্দু অধ্যুষিত এলাকায় আমাকে একবার এমপি নির্বাচিত করেছিলেন।আমি ভালো না খারাপ আপনারা ভাল জানেন।আমি একটাকাও দুনীতি করেনি।আমি আপনাদের সেবাই নিয়োজিত ছিলাম।আমিরি জামায়াত ডাঃ শফিকুল ইসলাম কে একটি বড় দলের নেতা মিথ্যাবাদী বলেছেন।জামায়েত কে একটি মুনাফেক ভন্ড দল বলেছেন। আমি বলবো আপনাদের কপাল পুড়েছে।৯১ সালে জামায়াতের সহযোগিতায় সরকার গঠন করছিলেন।তখন জামায়াত রাজাকার মুনাফেক ভন্ড দল ছিল।এইসব বলে কোন লাভ হবে না। কারা মুনাফেক ভন্ড দুনীতি চ্যাম্পিয়ান দল বাংলার মানুষ জানে।আপনারা যত আমাদের বিরুদ্ধে খারাপ বলবেন ততই আপনাদের চেয়ে জামায়েত দল ততই জনপ্রিয় দল হিসেবে বাংলার মানুষ গ্রহণ করেছে।তাই ডুমুরিয়া ফুলতলা উন্নয়ন, জলবদ্ধতা দূরীকরণ, আধুনিক মানবিক ইনসাফ রাষ্ট্র গঠনে এই ছোয়া লাগতে পারে তার জন্য সনাতন ধর্মাবলম্বী মুসলমান মিলে আরেকবার দাঁড়িপাল্লায় ভোট দিন।বিশেষ অতিথি শিবিরের কেন্দ্র সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম উপস্থিত ছিলেন। তিনি বলেন- সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার জয়জয়কার শুরু হয়েছে।জামায়েতের দাঁড়িপাল্লা ১২ তারিখে নিবার্বাচনে বিপুল ভোটে বিজয় হয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ। বিএনপির উদ্দেশ্য বলেন- তারা একটি দুনীতি সন্ত্রাসী চাঁদাবাজী দল। লন্ডন থেকে এসেই বিভিন্ন প্রোগ্রামে মিথ্যা আশ্বাস দেচ্ছেন।তাদের বিষয় বাংলার মানুষ জানে তারা কেমন লোক।তাদের প্রশুতি বাংলার মানুষ গ্রহণ করবে না।তাই ডুমুরিয়া ফুলতলা মানুষদের কাছে আমার অনুরোধ আপনারা ভুল সিদ্ধান্ত নেবেন না।পরওয়ার ভাই খুব ভালো লোক আপনারা ১২ তারিখে নির্বাচনে তাহাকে নির্বাচিত করে আপনাদের পাওনা বুঝে নিবেন। বিএনপি প্রার্থীর সম্পর্কে তিনি বলেন হাওয়াভবন,লুটপাটকারী, খুলনা ২ আসন থেকে প্রত্যাখান ব্যক্তিকে আপনারা ভোট দিবেন না।তাই আপনাদের প্রিয় লোক পরওয়ার ভাইকে দাঁড়িপাল্লায় সবাই মিলে ভোট দিবেন।জনসভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোহাম্মদ মুক্তার হোসেন। জনসভায় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ,ফুলতলা জামায়াতে নেতৃবৃন্দ,ডুমুরিয়া উপজেলা নেতৃত্ববৃন্দ,বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতে নেতৃবৃন্দ,বিভিন্ন পেশাজীবি লোকজন, গণমাধ্যম ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেনী লোকজন অংশ গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here