স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম (৪৯) নামে এক নারীকে আটক করেছে। তিনি ওই গ্রামের তোরাপ আলীর স্ত্রী। এ সময় তার ছেলে নাঈম হোসেন (২৭) পালিয়ে যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর ক সার্কেলের উপ পরিদর্শক রাফিজা খাতুন জানিয়েছেন, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহানারা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সংবাদ আগেই টের পেয়ে তার ছেলে নাঈম পালিয়ে যায়। তবে তার মা শাহানারা বেগমকে আটক করা হয়। এই সময় তার ঘর তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মা ও ছেলে দুই জনের নামে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।















