যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থী অমিতের পক্ষে কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত

0
60

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। যশোর জেলা অটো রিকসা ও-ভ্যান মালিক
ও শ্রমিক ঐক্যপরিষদের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি
ছিলেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। যশোর জেলা রিকসা
ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হাসেমেরে সভাপতিত্বে অনুষ্ঠিত এই
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী
শ্রমিক দলের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর ও সাধারণ সম্পাদক
শাহাবুদ্দিন আহম্মেদ । সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যশোর
ইন্সটিটিউটের নাচ্যকলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান কিনা ও জেলা
রিকসা ভ্যান শ্রমিক সমিতির সাবেক সভাপতি আমজাদ হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় জাহিদ হাসান টুকুন বলেন, আমরা কোন মিথ্যা
মরিচিকার পেছনে ছুটবো না। বিপদে অঅপদে যে মানুষটিকে আমরা সব সময় আমাদের
পাশে পেয়েছি এবং ভবিষ্যতেও পাবো সেই মানুষটি আমাদের সকলের প্রিয় পরিচিত
মুখ অনিন্দ্য ইসলঅম অমিত। যশোর শহরের একটি বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের
সন্তান অমিত গত ১৭ বছর ধরে মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠঅর জন্য
রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। শত বিপদেও তিনি যশোবাসীকে ফেলে চলে
যাননি। ব্যাপক সুযোগ সুবিধা থাকার পরও তিনি ঢাকায় বা দেশের বাইরে কোন
ঠিকানা গড়েননি। তিনি তাঁর মরহুম পিতা তরিকুল ইসলামের মতো এই মাটির গন্ধ
খুব ভালোবাসেন। তাইতো তিনি সব সুযোগ সুবিধা দুই পায়ে মাড়িয়ে যশোরের পড়ে
আছেন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ
ডিগ্্ির নিয়ে উত্তীর্ণ হয়েও তার চলাফেরা খুব সাধারণ মানুষের মতো। তিনি
খুব সহজে মানুষকে আপন করে নিতে পারেন। তাঁর কাছে যেতে কাউকে কোন প্রটোকল
মানতে হয় না। তিনিও মাতা-পিতার মতো সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে তাদের
সুখ-দুঃখের সার্থী হতে পারেন। আর এই কারনেই যশোর সদর-৩ আসনে দলমত
নির্বিশেষে ধানের শীষ প্রতিকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছ্ েযা দেখে
প্রতিপক্ষ শিবিরে চিন্তার রেখা দেখা যাচ্ছে। আশা করি আগামী ১২
ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থী ানিন্দ্য ইসলাম অমিত
সর্বোচ্চ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হবেন। আর বিএনপি সরকার গঠন
করলে আমাদের প্রিয়জন অমিত সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের
মন্ত্রী হবেন। তিনি তার পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন। যশোরের হারিয়ে
যাওয়া ঐতিহ্য সামাজিক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে তিনি বড়
ভূমিকা পালন করবেন।যে যশোর সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন স্থল ছিলো সেই
যশোরে গত ১৫ বছরে ফ্যঁসিবাদের ওদোসরদের পদচারনায় মুখর ছিলো। সন্ত্রাস,
দূর্নীতি আর স্বজনপ্রাীতির মাধ্যমে এই শহরকে একটি মহল বসবাসের অনুপযোগী
করে তুলেছিল। মানুষে মানুষে সামাজিক সম্পর্কটুকুও ছিলো না।
সাম্প্রদায়িকতার নামে প্রতিবেশী ভাই ব্রাদারের মধ্যে অশান্তি বা বিশৃঙ্খল
পরিবেশের সৃষ্টিট করে ওই চক্রটি সংখ্যালঘু সম্প্রদায়ের সব সম্পদ গ্রাস
করেছিলো। জুলাই র্বা বিপ্লবের পর ফ্যাসিষ্ট হাসিনার সরকার পদত্যাগ করে
দেশ ছেড়ে পালিয়ে গেলে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের নিদের্শে অমিতসহ তার
সহযোদ্ধা রাজনৈতিক কর্মীবৃন্দ রাত জেগে সংখ্যা লঘুদে জানমাল রক্ষা
বরেছেন।সনাতন ধর্মের মন্দির পাহাড়া দিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালনে
সর্বাত্নক সহযোগিতা করেছিলেন।
যশোর পৌর সভা বার বার উদ্যোগ নিলেও যশোর শহর থেকে অটো রিকসা-ভ্যান ও
ইজিবাইক উচ্ছেদ করতে ব্যর্থ হয়েছেন। এর অন্যতম কারন আপনাদের
ঐক্যবদ্ধতা।ফলে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনার সকলেই দলমত
নির্বিশেষে ধানের শী প্রতিকে আপনারা আপনাদের মুল্যবান রায়টি প্রদান করে
আমাদের ছেলে অনিন্দ্য ইসলাম অমিতকে ওই মহান জাতীয় সংসদে পাঠাতে হবে।তাঁর
হাত দিয়ে বাপের রেখে যাওয়া অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করে যশোরের মানুষের
আর্থ সামাজিক সম্প্রীতি পুনুরুদ্ধার কতে হবে। তাই ১২ ফেব্রুয়ারি ভোর বেলঅ
ভোট কেন্দ্রে গিয়ে আগে ভাগে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ভোট নিয়ে
নানা রকমের ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এই চক্রান্তকে রুখতে হলে নিজেদেরকে
সেই ভাবে প্রস্তুত হতে হবে। সকাল সকাল ভোট কেন্দ্রে পৌছে সাধারণ ভোটার ও
দলের কর্মী সমর্থকদের ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। আর তবেই অমিতের ফলাফল
সর্বোচ্চ ভালো হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। সভায় যশোর শহরের অটো
রিকসা-ভ্যান শ্রমিক ও মালিক ঐক্যপরিষদের কয়েকশ’ সদস্য উপস্থিত ছিলেন।###

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here