স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক শুরু করেন। তিনি তার নির্বাচনী পথসভায় এলাকার স্বাস্থ্য, সামাজিক সেবা এবং মাদকবিরোধী অবস্থান নিয়ে বিস্তারিত বক্তব্য দেন। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমার পিতা, সাবেক মন্ত্রী তারিকুল ইসলাম, এই এলাকায় ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণ করেছেন। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই হাসপাতালটি যথাযথভাবে সেবা দিতে পারছে না। ভবিষ্যতে সুযোগ পেলে আমি যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করবো, ইনশাআল্লাহ। তিনি আরও জানান, স্বাস্থ্য খাতে উন্নয়ন কাজের পাশাপাশি তিনি স্থানীয় সমস্যার স্থায়ী সমাধানেও মনোযোগ দেবেন। পথসভায় এলাকাবাসী তাকে উৎসাহের সঙ্গে স্বাগত জানান। বিভিন্ন বয়সী নারী-পুরুষ তাকে ফুলের মালা পরিয়ে বরণ করেন, শিশুরাও উচ্ছ্বাসিত হয়ে তাকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানায়। তিনি বলেন, দীর্ঘ প্রতীক এবং সাধনার ভোট উৎসব হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এই ভোটের অধিকার আদায়ের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছি। সেই আন্দোলন করতে গিয়ে আমার দলের হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে। লাখ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন। অনিন্দ্য ইসলাম অমিত বলেন বিগত দিনে এই অঞ্চলে মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজ একটি বড় সমস্যা ছিল। মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিপে বরাবরই আমার এবং আমার রাজনৈতিক দলের অবস্থান। আমি এই এলাকাকে মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করবো। সে যদি আমার পরিবার এবং দলের কোন সদস্যও হয় তার সাথে কোন আপোষ করবো না। তিনি বলেন, পাশে বিসিক শিল্প নগরীতে নানাবিধ সমস্যা রয়েছে। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় বর্ষা মৌসুমে ব্যপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমি আগামীদিনে সুযোগ পেলে সকল সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি স্থায়ীভাবে সামাজিক সুরা নিশ্চিত করবো। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবলু প্রমুখ।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...















