যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার মিছিল

0
54

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) যশোরের সচেতন নাগরিক সমাজের পক্ষে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও যশোর নাট্যকলা সংসদের সাধারণ সম্পাদক নাট্য ব্যক্তিত্ব টিনা রহমানের নেতৃত্বে যশোর শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।
এদিন সকাল ১১:৩০ মিনিটে ইনস্টিটিউট নাট্যকলা সংসদের সামনে থেকে শুরু হওয়া গণসংযোগটি অল্প সময়ের মধ্যেই এক বিশাল গণমিছিলে রূপ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here