গাংনীতে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

0
7

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামে বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের পাশ থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শনিবার(৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা কার্যালয়ের পাশে লাল টেপ দিয়ে মেড়ানো দুটি বস্তু পড়ে থাকতে দেখে সন্দেহ হওয়ায় গাংনী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতৈল গ্রামের পশ্চিম পাড়ায় মফেজেলের ছেলে জগত আলীর চায়ের দোকানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অস্থায়ীভাবে নির্বাচনী কার্যালয় স্থাপন করেন। ওই দোকানেই প্রায়ই বিএনপির নেতাকর্মীরা বসে নির্বাচনী প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা কার্যালয়ের পাশে বোমা সদৃশ্য বস্তু দুটি রেখে যায়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here