ধানের শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে মতবিনিময় সভা

0
55

স্টাফ রিপোর্টার, যশোর থেকে : ধানের শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল বিকেলে দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জাকের মঞ্জিল কর্মী গ্রুপের ইউপি প্রধান রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী। অনুষ্ঠানে বক্তৃতা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম, যশোর ইন্সটিটিউটের নাট্যকলা সংসদের সম্পাদক আব্দুর রহমান কিনা, যুবনেতা অধ্যাপক আসাদুজ্জামান শাহিন৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাকিব উদ দৌলা শুভ্র, মুরাদ হোসেন,শেখ শাহরিয়াজ হোসেন সোহাগ, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শেখ মিলন হোসেন আপন,যুবনেতা সাহেব আলী, কর্মী গ্রুপের ইউপি সহকারী কর্মী প্রধান আব্দুল মজিদ, জাহাঙ্গীর কবির, আসাদুজ্জামান আসাদ,ছানোয়ার হোসেন বকুল প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় জাহিদ হাসান টুকুন বলেন, যে মানুষটি আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গত ১৭ বছরে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন, যে মানুষটি আপনার আমার অধিকার রক্ষার জন্য জেল জুলুম, হামলা মামলার শিকার হয়েছেন সেই মানুষটি আর কেউ নয় আমার আপনার আমাদের সকলের পরিচিত মুখ অনিন্দ্য ইসলাম অমিত। যিনি ধানের শীষ প্রতীক নিয়ে এই নির্বাচনে অংশ গ্রহণ করছেন। ১২ তারিখের নির্বাচনে আমরা সকলেই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অমিতকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে ওই সংসদে পাঠাতে চাই। কারন অমিত আমাদের সকলের পরিচিত মুখ। তার পিতা মরহুম তরিকুল ইসলামের মতো অমিতও এই যশোরের উন্নয়নে আরো বেশি বেশি কাজ করতে পারে সেই জন্য আমরা দলমত নির্বিশেষে সকলে মিলে অমিতকে ধানের শীষ প্রতিকে ভোট দেব। আমরা যাকে আগে কোন দিন দেখিনি, আমরা যাকে চিনি না, আমাদের বিপদে আপদে যাকে কোন দিন আমাদের পাশে পাইনি সেই রকমকোন অপরিচিত মানুষকে আমরা আমাদের ভোট দিতে পারি না। আমরা যাকে চিনি, যার পরিবারের সাথে আমাদের সকলের পরিচয় আছে, যাকে বিপদে আপদে সব সময় আমাদের পাশে পাই – সেই নেতা অমিতকে আপনারা সকলেই আপনাদের মুল্যবান ভোটটি দিবেন। তাহলর অমিতও আপনাদের সেবা করতে পারবেন। গত ১৭ বছর লড়াই করে যে মানুষটি আপনার ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন সেই মানুষটি আমাদের সকলের প্রিয় অনিন্দ্য ইসলাম অমিত কে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করাবেন- এই জন্যই আমরা অমিতের পক্ষে আপনাদের সাথে এই মতবিনিময় করতে এসেছি। আপনারা আপনাদের সকলের মুল্যবান ভোটটি দিয়ে যশোরবাসীর সেবা করার সুযোগ করে দিবেন এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। সভা শেষে ধানের শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের জন্য বিশেষ দোয়া করা হয়। এদিকে বাদ মাগরিব কাশিমপুর ইউনিয়ন পরিষদের সামনে পৃথক এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ধানের শীষ প্রতীক এর প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এই সমাবেশে স্থানীয় জাকের মঞ্জিল কর্মী গ্রুপের কয়েকশ, নারীপুরুষসহ দলমত নির্বিশেষ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে স্থানীয় বাজারে দোকানদের মধ্যে ধানের শীষের লিফলেট বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here