স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল ( বিপিএম), সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল চৌধুরী নাবিদ রিফাত মঞ্জুর, সাতক্ষীরা ৩৩ বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোছাঃ শাহনাজ বেগম, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডবলু, জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, ইসলামী আন্দোলনের সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামছুর জামান, খেলাফত মজলিসের সভাপতি মুহাদ্দিস মোস্তফা কামাল, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আখতার বিউটি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, এলজিইডি নিবার্হী প্রকৌশলী তরিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হোসেন, মোহিনী তাবাসসুম প্রমুখ। এছাড়া সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট নিরোসন, মাদকবিরোধী অভিযান পরিচালনা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার তার বক্তব্য বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সেই জন্য আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর থাকবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...















