চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ একটি বাংলাদেশ গড়তে চাই

0
6

চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না পারে। মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিতে
অধির আগ্রহে চেয়ে আছেন তাদেরকে ভোট প্রদানে আমাদের
সহযোগীতা করতে হবে। দেশনায়ক তারেক রহমান খুলনা বিভাগে একমাত্র
নারী প্রার্থী দিয়েছেন সে হচ্ছে যশোর-২ চৌগাছা ঝিকরগাছা
আসনে। আসন্ন নির্বাচনে তাই ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা
নাজমুল মুন্নীকে বিজয়ী করে এই আসনটি আমরা তারেক রহমানকে
উপহার দিতে চাই। গতকাল সোমবার বিকেলে চৌগাছার ঐতিহ্যবাহি
সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসমুদ্রে প্রধান
অতিতির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস
বেগম এ কথা বলেন।
তিনি আরও বলেন, এই চৌগাছার মাটি স্বাক্ষ দেয় এখানে মহান স্বাধীনতা
যুদ্ধের সময় পাকহানাদার বাহিনীকে মুক্তিসেনারা পরাজিত করেন,
স্বাধীনতার প্রবেশদ্বার হচ্ছে চৌগাছা। এই মাটিতে শহীদ প্রেসিডেন্ট
জিয়াউর রহমান পা রেখেছেন, অনুরুপ ভাবে সাবেক সফল প্রধানমন্ত্রী
দেশনেত্রী বেগম খালেদা জিয়াও পা রেখেছেন। সেই চৌগাছাবাসি
নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবেন বলে আশা করি।
তিনি আরও বলেন, আমাদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
একটি গোষ্ঠি দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চাই। তারা দেশের ভিতরে
ষড়যন্ত্রের জাল বুনছে তাদেরকে রুখে দিতে হবে। বাংলাদেশের স্বাধীনতা
সার্বোভৌমত্ব থাকবে কিনা, উন্নয়নের পথে দেশ এগিয়ে যাবে কিনা
তা নির্ভর করছে আসন্ন সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিএনপি
সরকার গঠন করলে এ গুলো সবই অক্ষুন্ন থাকবে। আমাদের লক্ষকোটি তরুন
জনগোষ্ঠির জন্য একটি নিরাপদ দেশ আমরা গড়তে চাই, তাই আগামী
নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান।
উপজেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক
মাসুদুল হাসানের সঞ্চালনায় বিশাল জনসভায় প্রধান বক্তার বক্তব্য দেন যশোর
জেলা বিএনপির সভাপতি এ্যাড. সাবেরুল হক সাবু।
অন্যানের মধ্যে বক্তব্য দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা নাজমুল
মুন্নী, যশোর জেলা বিএনপির সদস্য ও চেম্বার অব কমার্সের সভাপতি
মিজিানুর রহমান খান, জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা
বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ
সভাপতি ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র
সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, কেন্দ্রীয়
কৃষকদলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সাংগঠনিক
সম্পাদক সাহিদুল ইসলাম ও বিএম হাফিজুর রহমান, উপজেলা বিএনপির
সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও এ্যাড. আলীবুদ্দিন
খান, উপজেলা মহিলাদলনেত্রী আলেয়া বেগম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল
মান্নান, সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, পৌর যুবদলের আহবায়ক
সালাউদ্দিন আহমদ, কৃষকদলের উপজেলা শাখার সভাপতি আজগার আলী,
স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বকর,
ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন প্রমুখ।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন
পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here