মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা

0
7

মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে ৭ টা থেকে শুরু হয় ভোট গ্রহন। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নারী ভোটারদের সংখ্যা। মাগুরা সদরের গাংনালিয়া,বারাশিয়া,আলোকিয়া,বগিয়া, বজরুক শ্রীকুন্ডী কেন্দ্র ও শ্রীপুরের এমসি পাইলট, শ্রীকোল,সব্দালপুর,নাকোল,রাধানগর,চৌগাছী,আমলসার এ সব কেন্দ্রে ঘুরে দেখা গেছে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারের উপস্থিতি ছিল পড়ার মত। দুপুর ১২ টার মধ্যে অনেক কেন্দ্রের গিয়ে জানা যায়, প্রায় ৩৫ শতাংশ ভোট কাষ্ট হয়েছে। সদরের গাংনালিয়া কেন্দ্রে ভোট দিতে আসা এনামুল জানান,দীর্ঘ ষোল বছর পর আমি এলাকায় এসে ভোট দিতে এসেছি। এখানে ভোট দিতে এসে মনে হয়েছে যেন উৎসব শুরু হয়েছে। মানুষের মনে ভোট উৎসব দেখে মনে হয়েছে যেন নতুন ঈদ এসেছে।
নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ে ৭৫ ঊর্ধ্ববয়সী বৃদ্ধ গোলাম মহসিন বলেন, আমি এই বয়সে ভোট দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবারের ভোটের পরিবেশ খুবই ভালো। স্বাচ্ছন্দ্যে নিরাপদে ভোট প্রদান করছে সবাই।
প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। আনসার, ব্যাটেলিয়ান, পুলিশের পাশাপাশি ছিল স্টাইকিং ফোর্স, বিজিবি,সেনাবাহিনীর টহল,র‍্যাব,মোবাইল টিম,নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব ভ্রাম্যমান আদালত কাজ করেছে। বিকাল সাড়ে ৪ টায় শেষ হয় ভোট গ্রহন। এখন বিভিন্ন কেন্দ্রে চলছে ভোট গণনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here