যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস

0
9

স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা।
নির্বাচন অফিসের তথ্য মতে, যশোর জেলার ৬টি আসনে মোট ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৩৮ হাজার ৯০৬ জন, নারী ভোটার ১২ লাখ ৩২ হাজার ৯৭৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৫ জন। জেলার ৮২৪টি ভোটকেন্দ্রে মোট ৪,৬০২টি কক্ষে ভোটগ্রহণ চলছে। জেলার ৩০২টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here