অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা

0
5

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে নওয়াপাড়া ফায়ার সার্ভিস সংলগ্ন পিয়া চক্ষু হাসপাতালের পাশে ওই প্রতিষ্ঠানকে জরিমান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘যশোর-খুলনা মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টি করার অপরাধে মহাসড়ক আইন ২০২১ এর ১৩ ধারায় অপরাধ এবং ১৪ (১১) ধারার দন্ডাদেশ মোতাবেক মেসার্স শেখ ওয়েব্রিজ নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া যানজট নিরসনে ওই প্রতিষ্ঠানকে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টি হলে মেসার্স শেখ ওয়েব্রিজের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হবে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। এ ধরণের জনকল্যাণমূলক অভিযান অব্যাহত থাকবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here