তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার যাত্রা শুরু

0
9

বিশেষ প্রতিনিধি : দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক
রহমান। সেই সঙ্গে তার নেতৃত্বে মন্ত্রিসভার ৪৯ জন সদস্য শপথ নিয়েছেন। এই
শপথের মধ্য দিয়ে প্রায় ২০ বছর পর বিএনপি’র নেতৃত্বাধীন সরকারের নতুন যাত্রা
শুরু হলো। একইসঙ্গে প্রথমবারের মতো দেশ পরিচালনার দায়িত্ব কাঁধে নিলেন
তারেক রহমান। প্রয়াত বাবা এবং মায়ের পর তিনি এই বিরল রেকর্ড গড়লেন। মঙ্গলবার
বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার উন্মুক্ত প্রাঙ্গণে এবার ব্যতিক্রমী শপথ
অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহস্রাধিক দেশি-বিদেশি অতিথি অংশ নেন।
প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ পড়ান প্রেসিডেন্ট মো.
শাহাবুদ্দিন। পরে তাঁকে তিনি গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। পরে মন্ত্রী এবং
প্রতিমন্ত্রীদের আলাদাভাবে শপথবাক্য ও গোপনীয়তার শপথবাক্যপাঠ করান
প্রেসিডেন্ট। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল
গনি। গতকাল সকালে সংসদ সদস্য হিসেবে সরকারি ও বিরোধী দলের এমপিরা শপথ
নেন।
সংসদ সদ্য হিসেবে শপথ নেওয়ার পর পরই জাতীয় সংসদের সরকার দলীয় এমপিদের
সম্মেলন কক্ষে সরকারী দল বিএনপির সংসদ সদস্যবৃন্দ এক সভায় মিলিত হন। ওই সভায়
সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ওই সভায় সর্বসম্মত ভাবে তারেক
রহমানকে সংসদ নেতা নির্বাচিন করা হয় এবং একই সাথে তাঁকে প্রধানমন্ত্রী
হিসেবে মনোনয়ন দেন সংসদ সদস্যবৃন্দ। পরে তাকে প্রধানমন্ত্রী হিসেবে
মনোনীত করে শপথ পড়াতে সংসদীয় রীতিনীতি অনুযায়ী দলের সংসদ সদস্যদের পক্ষ
থেকে সংসদ সচিবালয় প্রেসিডেন্টের কাছে চিঠি প্রদান করে। সেই
মোতাবেক বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নীচেয় এক
ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে রাষ্ট্রপতি মু. শাহাবুদ্দিন দেশের ১১তম
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে এবং পরে মন্ত্রী ও পরে প্রতিমন্ত্রীদের শপথ
পড়ান।।
মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর (স্থানীয় সরকার,
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়), আমীর খসরু মাহমুদ চৌধুরী (অর্থ ও পরিকল্পনা
মন্ত্রনালয়),সালাহউদ্দিন আহমদ( স্বরাষ্ট্র মন্ত্রনালয়), ইকবাল হাসান মাহমুদ (টুকু)
(বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ(
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়), এ জেড এম জাহিদ হোসেন(সমাজকল্যাণ, মহিলা ও
শিশু বিষয়ক মন্ত্রনালয়), অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
(টেকনোক্র্যাট)( পররাষ্ট্র মন্ত্রনালয়),, আবদুল আউয়াল মিন্টু (পরিবেশ, বন ও জলবায়ু
পরিবর্তন মন্ত্রনালয়), কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ(ধর্ম বিষয়ক
মন্ত্রনালয়), মিজানুর রহমান মিনু(ভূমি মন্ত্রনালয়), নিতাই রায়
চৌধুরী(সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়),খন্দকার আবদুল মুক্তাদীর ( শিল্প ও বানিজ্য
মন্ত্রনালয়),আরিফুল হক চৌধুরী(শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও
বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়), জহির উদ্দিন স্বপন ( তথ্য ও সম্প্রচার
মন্ত্রনালয়),মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট)(কৃষি, মৎস্য ও খাদ্য
মন্ত্রনালয়), আফরোজা খানম (রিতা)(বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়),
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি( পানি সম্পাদ মন্ত্রনালয়), আসাদুল হাবিব দুল
(দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়), মো. আসাদুজ্জামান আসাদ( আইন,
বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়), জাকারিয়া তাহের( গৃহায়ন ও গণপূর্ত
মন্ত্রনালয়),দীপেন দেওয়ান(পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়), আ ন ম এহছানুল হক
মিলন(শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়), সরদার সাখাওয়াত হোসেন
(বকুল)(স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়), ফকির মাহবুব আনাম
(স্বপন)(ডাক,চেলিয়োগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়) ও শেখ রবিউল আলম(সড়ক
ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহণ মন্ত্রনালয়)।
এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন- এম রশিদুজ্জামান
মিল্লাত(বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়),অনিন্দ্য ইসলাম অমিত
(বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়), মো. শরিফুল আলম (বানিজ্য, শিল্প, বস্ত্র
ও পাট মন্ত্রনালয়), শামা ওবায়েদ ইসলাম (পররাষ্ট্র মন্ত্রনালয়), সুলতান সালাউদ্দিন
টুকু(কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রনালয়), কায়সার কামাল(ভূমি
মন্ত্রনালয়), ফরহাদ হোসেন আজাদ(পানি সম্পম মন্ত্রনালয়), আমিনুল হক
(টেকনোক্র্যাট)(যুব ও ক্রীড়া মন্ত্রনালয়), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (পার্বত্য
চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়), হাবিবুর রশীদ (সড়ক ও রেলপথ এবং সেতু মন্ত্রনালয়),
মো. রাজিব আহসান( নৌপরিবহণ মন্ত্রনালয়), মো. আব্দুল বারী( জনপ্রশাসন
মন্ত্রনালয়), মীর শাহে আলাম((স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়),
জোনায়েদ সাকি(অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়), ইশরাক হোসেন(মুক্তিযুদ্ধ বিষয়ক
মন্ত্রনালয়), ফারজানা শারমিন(মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রনালয়), শেখ
ফরিদুল ইসলাম (পরিবেশ, বন ও জয়বায়ু, ধর্ম এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক
মন্ত্রনালয়), নুরুল হক নূর(শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক
কর্মসংস্থান), ইয়াসের খান চৌধুরী(তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়),ইকবাল
হোসেইন(দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়), এম এ মুহিত (স্বাস্থ্য ও
পরিকল্পনা, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি
মন্ত্রনালয়), আহমেদ সোহেল মঞ্জুর(গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়), ববি হাজ্জাজ (
শিক্ষা মন্ত্রনালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়) ও আলী নেওয়াজ মাহমুদ
খৈয়াম (সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here