পবিত্র মাহে রমজানে যশোরের বাজারে নিত্য প্রযোজনীয় দ্রব্যের বাজার মুল্য নিয়ন্ত্রনে রাখতে জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত

0
7

স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজানে যশোরের বাজারে নিত্য প্রযোজনীয় দ্রব্যের বাজার মুল্য নিয়ন্ত্রনে রাখতে গতকাল সকালে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকারের উপপরিচালক ও যশোর পৌর সভার প্রশাসক রফিকুল হাসান,যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জমান, দৈনিক মানবজমিন পত্রিকার সিনিয়র রিপোর্টার নূর ইসলাম, যশোর ভোক্তা অধিকারের উপপরিচালক সেলিমুজ্জামান, ক্যাব যশোরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম অপু, সিনিয়র সাংবাদিক তহিদ মণিসহ যশোরের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ভোক্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন রমজানে যশোরের বড় বাজারসহ জেলার সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানে নিত্য পণ্যের বাজার মুল্য সহনীয় রাখতে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। বিশেষ করে যশোর বড় বাজারসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌর বাজার গুলোতে কঠোর মনিটোরিং ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আলোচনা করা হয়, নতুন দায়িত্বভার গ্রহণ করা বিএনপি সরকারের প্রথম দিন থেকেই মাহে রমজান শুরু হচ্ছে। যে কারনে এই পবিত্র রমজান মাসে নিত্য পণ্যের বাজার মুল্য নিয়ন্ত্রনে রাখা সরকারের প্রথম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সরকারের পক্ষে স্থানীয় জেলা, পুলিশ ও উপজেলা প্রশাসনের পাশাপাশি সমাজের বিভিন্ন স্ট্রেক হোল্ডারগণকে দায়িত্বশীল আচরণ করতে হবে। মনে রাখতে হবে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু সুদকে হারাম করেছেন। ফলে পবিত্র মাসে রমজানে অধিক মুনাফার লোভে নিত্যপণ্যের বাজার মুল্য যেন ইচ্ছামতো বাড়িয়ে জনদূর্ভোগ সৃষ্টি করা না হয় সেদিকে খেয়াল রাখার জন্য মোবাইল কোট, ভোক্তা অধিকারসহ বিভিন্ন ইউনিটকে সক্রিয় ভাবে দায়িত্ব পালনের আহবান জানান বক্তারা। একই সাথে যশোরের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন যশোর চেম্বার অব কমার্স এবং ব্যবসায়ীদের স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে সভা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে পবিত্র মাসে রমজানে শহরের যানজট নিরসনসহ পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন এবং জেলা ট্রাফিক বিভাগকে আরো কার্যকর পদক্ষেপ গ্রহনের আহবান জানানো হয় এই সভা থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here