এক্স-রে করে যুবকের পেটে আড়াই হাজার ইয়াবা শনাক্ত

0
9

জেলা প্রতিনিধি যশোর : যশোরে অভিনব কায়দায় পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় মাসুদ রানা (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক যুবকের পেটে প্রায় আড়াই হাজার পিস ইয়াবা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে শহরের মণিহার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ রানা (২২) যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে। আটকের পর তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে ইয়াবা উদ্ধারের প্রক্রিয়া চলছে।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে যশোর শহরের মণিহার এলাকা থেকে মাসুদ রানাকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ স্বীকার করেছে, তার পেটের ভেতরে আনুমানিক ২ হাজার থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। এসব ইয়াবা কক্সবাজার থেকে যশোরে এনে বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। পরবর্তীতে বুধবার সকালে তাকে র‌্যাবের পাহারায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে এবং র‌্যাবের উপস্থিতিতে ধাপে ধাপে তার পেট থেকে ইয়াবা ট্যাবলেট বের করা হয়। র‌্যাব-৬ এর যশোর ক্যাম্প ইনচার্জ মেজর ফজলে রাব্বী জানান, আটক মাসুদ রানার এক্সরে করে তার পেটে ইয়াবার উপস্থিতি পাওয়া গেছে। ছোট ছোট পলি প্যাকেট করে সে ইয়াবাগুলো মুখ এবং পায়ুপথ দিয়ে শরীরে প্রবেশ করিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here