মাসুদ রানা,মোংলা : মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দিনমজুরের বসতঘর ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় ঘরে থাকা আসবাবপত্র পুড়ে যাওয়ার পাশাপাশি গবাদি পশুরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, চাঁদপাই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কালিকাবাড়ি এলাকার দিনমজুর মো: শহিদুল হাওলাদারের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। রাতের আঁধারে হঠাৎ ঘরে আগুন লেগে মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়লে পুরো বাড়ি পুরে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় শহিদুল ও তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না বলে জানায় তার স্বজনরা।
ওই এলাকায় তারা নতুন বাড়ি করে বসবাস করতেছিল। তবে কি ভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নির্নয় করতে পারেনি প্রশাসন। তবে প্রাথমিক ধারণা, রান্না করা চুলা থেকেই আগুনের সুত্রপাত হতে পারে। ঘরে লাগা আগুনে শহিদুলের উপার্জনের একমাত্র সম্বল ১৬ টি গবাদি একটি ছোট ঘরে আটকাছিল। এই পশুগুলো পুড়ে মারা যায় এবং ঘরের সমস্ত আসবাবপত্র ও মূল্যবান মালামাল ছাই হয়ে যায়। এতে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে।
খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষয়ক্ষতির বিবরণ সংগ্রহ করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তারা সরকারি সহায়তার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।














