রাজগঞ্জে নির্মাণের এক মাসের মাথায় ধসে গেল রাস্তা, জনভোগান্তি চরমে

0
9

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার কোমলপুর-ঝাঁপা সংযোগ রাস্তাটি
নির্মাণের মাত্র এক মাসের মাথায় ধসে পড়েছে। এতে জনভোগান্তি বেড়েছে। রাস্তা দিয়ে চলাচল
করতে পারছে না পথচারীরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে এঘটনা ঘটে। জানাগেছে-
গেলো মাসে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মাণ শেষ হয় এই রাস্তাটির। রাস্তাটির
দুইধারে মাছের ঘের রয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রি ব্যবহার ও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের
তদারকির অভাবে রাস্তাটির কাজটির আজ এই অবস্থা। কোমলপুর ঝাঁপা সংযোগ রাস্তাটির মাঝে
রয়েছে একটি ব্রিজ। সেই ব্রিজের একপাশের বিশাল অংশ ধসে পড়েছে। এই দুরবস্থার কারণে
কোমলপুর ও ঝাঁপা গ্রামের বাসিন্দারা চরম ভোগান্তিতে আছে। আলেয়া বেগম নামের বলেন-
সকালে রাজগঞ্জ বাজারে যাওয়ার জন্য এই রাস্তায় এসে দেখি, রাস্তার এই দুরবস্থা। এলাকার বহুলোক
এই অবস্থা দেখছে। আব্দুল আলিম নামের একজন পথচারী বলেন- এই রাস্তায় তেমন কোনো চাপ
নেই। তারপরেও কিভাবে রাস্তাটি ধসে পড়লো বুঝতে পারছি না। রাস্তাটির বিশাল অংশজুড়ে ধসে
পড়েছে। যে কারণে ভ্যান বাইসাইকেল ও পথচারীদের চলাচল করতে ভোগান্তি হচ্ছে। স্থানীয়
ভ্যানচালক রহমত আলী জানান- এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে প্রায় এক-দেড় মাস। এরমধ্যে
ধসে পড়েছে। এখন চলাচল করতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। স্থানীয় পথচারীসহ অনেকেই
জানান- এই রাস্তা নির্মাণের সময় ব্যাপক অনিয়ম হয়েছে। যার কারণে এই রাস্তার আজ এই
অবস্থা। স্থানীয় ইউপি সদস্য মো. খালেদুর রহমান টিটো বলেন- রাস্তাটি নির্মাণের সময়
ঠিকাদার আমাদের কোনো কথা শোনেনি। ঠিকাদারের ইচ্ছামতো রাস্তার কাজ করেছে। রাস্তায়
নতুন মাটি ফেলে পর্যাপ্ত চাপ না দিয়েই ইটের সলিং দিয়েছে। অনিয়মের মধ্যে রাস্তাটি
নির্মাণ হওয়ার কারণেই রাস্তাটি ধসে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা এই অনিয়মের
সুষ্ঠ তদন্ত দাবি করেছে এবং দ্রুত রাস্তাটি ব্যবহারের উপযোগী করার দাবী জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here