দেশের শীর্ষ বিভিন্ন কোম্পানির কর্মকর্তার পরিচয় দিয়ে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক দম্পতিকে আটক

0
19

স্টাফ রিপোর্টার : দেশের শীর্ষ বিভিন্ন কোম্পানির কর্মকর্তার পরিচয় দিয়ে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া খালেক সরকার এবং নীলা খাতুন নামের এক প্রতারক দম্পতিকে আটক করেছে পুলিশ। যশোর জেলা পুলিশের সাইবার ইনভেস্টিগেশন টিমের সদস্যরা আটক করে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর খুলনার খানজাহান আলী থানার মিরপাড়া জিনাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করা হয়। যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের রাজিবুল হক তূর্য্য’র দায়ের করা প্রায় ২২ লাখ টাকার মামলায় তাদের আটক করে। এর মধ্যে খালেক সরকারের বিরুদ্ধে চেক ডিজঅনার, প্রতারণাসহ বিভিন্ন ধারার ৫টি মামলা ও তার স্ত্রীর বিরুদ্ধে তিনটি করে মামলা রয়েছে।
আটক প্রতারক দম্পতির কাছ থেকে নগদ এক লাখ ৩০ হাজার টাকা, একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন, একটি পকেট রাউটার ও ছয় টি সিমকার্ড জব্দ করে পুলিশ। আটক ইসমাইল হোসেন পাবনার চাটমোহর উপজেলার দোদারিয়া পূর্বপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং তার স্ত্রী খুলনার সোনাডাঙ্গা থানার রায়ের মহল এলাকার চান সরদারের মেয়ে নীলা খাতুন (৩৬)। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর খুলনার খানজাহান আলী থানার মিরপাড়া জিনাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে খালেকের বিরুদ্ধে চেক ডিজঅনার, প্রতারণাসহ বিভিন্ন ধারার ৫টি মামলা ও তার স্ত্রীর বিরুদ্ধে তিনটি করে মামলা রয়েছে।
সাইবার ইনভেস্টিগেশন টিমের এসআই দেবব্রত ঘোষ জানান, গত ১৭ অক্টোবর সকালে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের রাজিবুল হক তূর্য্য’র হোয়াটসঅ্যাপে এক ব্যক্তি নিজেকে ঢাকার মহাখালীতে অবস্থিত প্যারাগন ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচয় দেন। এরপর একটি ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে গাজীপুরের ফারাজ ট্রেড ইন্টারন্যাশনালের কাছ থেকে ৬০০ বস্তা পশুখাদ্যের কাঁচামাল অর্ডার করেন। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৫০ হাজার টাকা। গত ২৩ অক্টোবর মালামালগুলো যশোরের বসুন্দিয়া-জঙ্গলবাঁধাল এলাকায় প্যারাগন ফিডের নির্ধারিত স্থানে পৌঁছানোর কথা ছিল। তবে ওই দিন দুপুরে যশোর শহরের শানতলা পেপসি গেট এলাকায় আব্দুল কাইয়ুম পরিচয়দানকারী এক ব্যক্তি নিজেকে প্যারাগন ফিডের কর্মচারী দাবি করে মালামাল বহনকারী ট্রাকচালকের সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রতারণায় জড়িত ব্যক্তিরা নিজেদের প্যারাগন ফিডের কর্মচারী পরিচয় দিয়ে ট্রাক থেকে ৬০০ বস্তা কাঁচামাল নামিয়ে নছিমনে করে অন্যত্র নিয়ে যান। পরবর্তী সময়ে নির্ধারিত গন্তব্যে মালামাল পৌঁছায়নি জানতে পেরে সংশ্লিষ্টরা খোঁজখবর শুরু করেন। গত ২৫ অক্টোবর তারা জানতে পারেন, প্যারাগন ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানের মোবাইল নম্বর ক্লোন অথবা তার পরিচয় ও যোগাযোগের তথ্য জালিয়াতির মাধ্যমে ভুয়া ওয়ার্ক অর্ডার তৈরি করে মালামাল আত্মসাৎ করা হয়েছে।
একইভাবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মেসার্স আর এন ইন্টারন্যাশনালের মালিক সুরেশ কুমার আগরওয়ালের মোবাইল ফোনে কল করে অজ্ঞাত ব্যক্তিরা কাজী ফার্মের পরিচালক পরিচয় দিয়ে ৭৫ মেট্রিক টন গমের অর্ডার দেন। ওই মালামাল বিভিন্ন স্থান থেকে ডেলিভারি নেয় প্রতারক চক্রটি। এ ছাড়া দ্রুত বিল পরিশোধের কথা বলে আরও টাকা নেন। সব মিলিয়ে তাদের কাছ থেকে ৩৪ লাখ ১৯ হাজার ২৫৬ টাকা বাকি থাকে। এক পর্যায় বিল পরিশোধ না করায় সন্দেহ হয় বাদীর। পরে শানতলা কাজী ফার্মের অফিসে গিয়ে জানতে পারেন চক্রটির সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়। এই তিনটি মামলার মধ্যে ফতেপুরের রাজিবুল হক তূর্য্য’র দায়ের করা মামলায় স্বামী-স্ত্রী ও অপর দুই মামলায় শুধু স্ত্রী নীলাকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদেরকে কারগারের পাঠানোর আদেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here