স্টাফ রিপোর্টার : যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান আতিক বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ ধ্বংস করে বিদেশে পালিয়েছে। ধ্বংস প্রাপ্ত দেশটাকে বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণ নতুন করে গড়তে শুরু করেছে। ঠিক তখনই বিদেশে পালিয়ে থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা নতুন করে দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে জেলা যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শুক্রবার বিকেলে শহরের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। সমাবেশে পরিচালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা।
সমাবেশে আতিকুর রহমান আতিক আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে জনগণ স্বোচ্চার আছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ নামক হায়নাদের হাত থেকে দেশকে উদ্ধার করেছি, কোন মূল্যো দেশটাকে রক্ষা করবো। হায়নাদের হাতে দেশটাকে আর কোন দিন ধ্বংস হতে দেবো না। জনগণ আওয়ামী লীগ সংন্ত্রাসীদের আর কোন দিন রাজনীতি করার সুযোগ দেবে না। তিনি বলেন, এখন সময় এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশটাকে নতুন করে গড়ে তোলার। আসুন সবাই মিলে জনগণের কাঙ্খিত বাংলাদেশ গদে তুলি।
এর আগে প্রধান অতিথির নেতৃত্বে সিভিল কোর্ট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, সম্পাদক মন্ডলীর সদস্য মহিউদ্দিন রাজু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম-আহ্বায়ক কবির হোসেন বাবু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম প্রমুখ।














