স্টাফ রিপোর্টার : যশোরের আলোচিত ফেরদৌস শেখ হত্যা মামলায় সাতজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে সিআইডি পুলিশ। নিহত ফেরদৌস নাজির শংকরপুর এলাকার আনিছুরের বাড়ির ভাড়াটিয়া ও আজাদ শেখের ছেলে। অভিযুক্তরা হলেন, – শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মেসিয়ার খোকনের ছেলে সাব্বির, শংকরপুর বটতলা মসজিদের মেজোর ছেলে আকাশ, শংকরপুর নতুন বাসটার্মিনাল এলাকার রোস্তম আলীর ছেলে শিপন, একই এলাকার আনুর ছেলে শাকিব, নাজির শংকরপুর ছোটনের মোড়ের আলতাফ হোসেন ওরফে আলতুর ছেলে অনিক ওরফে অনি, শংকরপুর চাকলাদার পাম্পের পাশের তরিকুলের ছেলে বাঁধন, রেলগেট এলাকার খোকনের ছেলে অন্তর ইসলাম। এছাড়া মামলার এজাহার ভুক্ত আসামি ফয়েজের বাবার নাম দেয়া ছিলোনা বলে তাকে সনাক্ত করা যায়নি। নাজির শংকরপুর ছোটনের মোড়ের আলার ছেলে এ ঘটনার সাথে সম্পৃক্ততার বিষয় প্রমাণ পাওয়া যায়নি বলে বলে চার্জশিটে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা ডিআইডি যশোর জেলার পুলিশ ইন্সপেক্টর মহানন্দ সিং। একই সাথে এ হত্যা মামলা থেকে রাজার অব্যহতির আবেদন জানিয়েছেন তিনি। উল্লেখ, গত বছরের ১৩ জুন দুপুরে ফেরদৌসকে আসামিরা শহরের শংকরপুর সন্যাসীর দিঘিরপাড় এলাকায় ডেকে নিয়ে যেয়ে ছুরিকাহত করে। পরে ফেরদৌসের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা শহরের নাজির শংকরপুরের আজাদ হোসেন নয়জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার অভিযোগে বাদী বলেন, সাব্বির হোসেন, আকাশ হোসেন, সিপন হোসেন, সাকিব হোসেন এবং অন্তর ইসলাম ঘটনাস্থলে গিয়ে ফেরদৌসের সাথে কথা কাটাকাটি শুরু করে। এরই মধ্যে সাব্বির সহ অন্যরা ছুরি দিয়ে ফেরদৌসকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সটকে পরে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...













