নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে হাইবিড্র কাছে দেশীয় প্রজাতির মাছ এখন চিরাচরিত প্রবাদ!!নড়াইলের হাট-বাজারে চাহিদা থাকলেও দাম নাগালের বাইরে দেশীয় প্রজাতির মাছ-জেলার নদ-নদী, খাল-বিল, পুকুর-ডোবা এবং জলাশয়ে আগে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছে ভরপুর ছিল। দেশী মাছের অভাব দিনদিন তীব্রতর হচ্ছে। পুষ্টিগুনেসমৃদ্ধ দেশীয় চোট মাছ। আমরা মাছে ভাতে বাঙালী। মাছ ও ভাত বাঙালীদের প্রিয় খাবার। মাছের প্রতি টান বাঙালীদের চিরকালের। একসময় নড়াইলের হাট-বাজারে দেশীয় মাছের সরবরাহ ছিল পর্যাপ্ত। হাট-বাজার থেকে নিয়মিত দেশী মাছ কিনতেন। চাহিদা থাকলেও নাগালের বাইরে দেশীয় প্রজাতির মাছ দেশীয় প্রজাপতির মাছ মাছের দিক দিয়ে নড়াইল জেলা ত্রক সময় খুব সমৃদ্ধ ছিল। মাছে ভাতে বাংঙ্গালী তাই নদী মাতৃক চিরাচরিত প্রবাদ। খাল, বিল, হাওর, বাওর, ডোবা, নালার পাওয়া য়ায় নানা রং ও স্বাদের মাছ। আকার আকৃতিতেও এরা যেমন বিচিত্র নামগুলো তেমনি নান্দনিক কই, চিতল, বৌরানী, শৈল, শাল, বাইলা, খলিশা, তপসে, কাকিলা, শিং, মাগুর পাবদা আরও কত কি! আকতার মোলা বলেন, দেশীয় প্রজাতির মাছ খুবই কম চাহিদা বেশি এবং দামও বেশি, দেশী পুটিঁর কেজি ২৫০-৩০০ টাকা, দেশি শিং মাছের কেজি ৬০০-৪০০ টাকা, কই এর কেজি ১২০-১৫০ টাকা, মাগুর এর কেজি ৪৫০-৫০০ কাটা, বোয়াল এর কেজি ৯০০-১০০০ টাকা পর্যন্ত। গ্রামবাংলার মানুষেরা উম্মুক্ত নদ-নদী, খাল-বিল, পুকুর-ডোবা এবং জলাশয়ে বিনাবাধায় মাছ শিকার করতো নিজেদের তৈরি ঝাকি-জাল, টেপাই, চ্যাচলা, ডারকি, ঠুসি, যাকোই, মইজাল, চটকা, চাক, বড়শি দিয়ে মাছ ধরতেন কিন্তু সেই দিন আর নেই বললেই চলে। গ্রামবাংলার নদ-নদী, খাল-বিল, পুকুর-ডোবা ও জলাশয় থেকে দিনদিন হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ। প্রাকৃতিক উৎসে জন্মানো কৈ, বোয়াল, খৈলসা, টাকি, ট্যাংনা, শৈল, মাগুর, শিং, শাল, বাইলা, খৌরকাটি, মওয়া, পবওয়া, চিতল, চেলা, পাবদা মতো সুস্বাদু মাছগুলো দেখা যায়না বললেই চলে। উম্মুক্ত জলাশয়ে দেশীয় চোট প্রজাতির মাছের প্রাপ্যতা কমিয়ে যাওয়ার পিছনে যে কারনগুলো জড়িত তাহলো মাছের বংশকুল বিনষ্ট করে মাছ শিকার, জলবায়ুর পরির্বতন, কারেন্ট জালের উৎপাদন ও ব্যবহার বন্ধে শতভাগ সফলতা অর্জন না করতে পারা, অভয়াশ্রমের স্বল্পতা, অভয়াশ্রমে দুষ্কৃতিকারী কর্তৃক বিষ প্রয়োগ করে মাছ শিকার ও কীটনাশকের যথেচ্ছে ব্যবহার। রাক্ষুসে মাছের যেমন আফ্রিকান মাগুরের ব্যাপকতা ইত্যাদি। জলবায়ু পরির্বতনের কথা বলি। ঠিক সময়ে বৃষ্টি হয় না। মাছের ডিম পাড়া ও ফুটানোর জন্য বৃষ্টি এবং তাপমাত্রা অন্যতম কারণ ও প্রধান নিয়ামক। ঠিক সময়ে বৃষ্টি না হলে মাছের পেটে ডিম থাকলেও মাছ ডিম পারে না। ডিমওয়ালা মাছ এবং পোনামাছ খাওয়ার উদ্দ্যেশ্যে ধরা ও বিত্রু বন্ধে আমাদের সকলকে সচেতন হতে হবে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ আমাদের মেনে চলতে হবে।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...















